আবনা ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানাসহ আরও কিছু শহরে আবারও বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। এতে ৫০ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৮০ জন।
এরমধ্যে হুথি নিয়ন্ত্রিত একটি কারাগারে বিমান হামলায় অন্তত ৩০ জন মারা গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা এ খবর দিয়েছে।
বুধবার ভোরে সৌদি জঙ্গিবিমান সানার শোয়ায়েব এলাকায় ইয়েমেনি সামরিক পুলিশের প্রধান দফতরগুলোতে বোমা হামলা চালালে ৩৯ ব্যক্তি নিহত এবং ৮০ জন আহত হয় বলে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানায়।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সৌদি বাহিনী ইয়েমেনের সামরিক পুলিশ স্থাপনায় সাত দফা বোমা হামলা চালিয়েছে।
১৪ ডিসেম্বর ২০১৭ - ০২:৪২
News ID: 872432
ইয়েমেনের রাজধানী সানাসহ আরও কিছু শহরে আবারও বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।